1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে যুবদলের আহ্বায়ক রিটনের আর্থিক সহায়তা প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে যুবদলের আহ্বায়ক রিটনের আর্থিক সহায়তা প্রদান

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী

রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে ১১ নং ওয়ার্ড রাজাহাতা কালীমন্দির ও শিব মন্দিরের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হাতে বিএনপির পক্ষ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) যুবদলের এ নেতা বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে ও সহায়তা প্রদান করেন। এর আগেও ২৭ সেপ্টেম্বর হরিজন পল্লী মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় রিটন বলেন, দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমিও আমার নেতাকর্মী নিয়ে রাজশাহী শহরের প্রতিটি মন্দির পরিদর্শন ও তাঁদের সার্বিকভাবে সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের চেষ্টা করছি। রাজশাহী একটি অসাম্প্রদায়িক শহর। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করেন।
‘হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না উল্লেখ করে রিটন আরও বলেন, প্রয়োজন হলে মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতা-কর্মীরাও পাহাড়া দিবে। পাশাপাশি কেউ যদি দুর্গোৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর ভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান বিএনপির এই নেত্রী। তিনি সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD