1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রুহুল আমিনকে অর্থ সহায়তা প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রুহুল আমিনকে অর্থ সহায়তা প্রদান

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রুহুল আমিনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল ২৭সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সহায়তায় দেশ নায়ক রহমানের অর্থায়নে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি কনক মিয়া, সদস্য সচিব হাসিবুর রহমান, ভোলাবো ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাজমুল হাসান,মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য সচিব শাওন শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় গোলাম ফারুক খোকন বলেন, আমাদের নেতা দেশ নায়ক রহমান সব সময় অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। ভবিষ্যতে তার এমন সহযোগিতা সকলের জন্য থাকবে বলে আশাব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে  শেখ হাসিনা সরকার পদত্যাগের জন্য সারা দেশে ছাত্র-জনতা আন্দোলন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় পুলিশ বাধা প্রদান করলে ছাত্র জনতা সংঘর্ষে জরিয়ে পরে। সে সময় পুলিশ এর ছোরা গুলিতে আন্দোলনে অংশ নেয়া রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয় রুহুল আমিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD