1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

২৬ জনের মধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হাফিজকে প্রধান আসামি করে আরএমপি’র পবা থানায় মামলা দায়ের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

২৬ জনের মধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হাফিজকে প্রধান আসামি করে আরএমপি’র পবা থানায় মামলা দায়ের

জিয়াউল কবীর,
(স্টাফ রিপোর্টার):

ককটেল ও বোমা বিষ্ফোরণ এবং অবৈধ অস্ত্র ও বেআইনি ভাবে ভোটে বাধাঁ প্রদান,হত্যা চেষ্টা,জন মনে ত্রাস ও জনভীতির সঞ্চার করাকে অপরাধ চিন্হিত করে পবা উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৭ ই আগস্ট) পবা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নওহাটা পৌরসভার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের হাবিব মিয়া।
মামলার এজাহরে বলা হয়েছে বাদী গত ২০১৮ সালের ১২ ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১ টার সময় বাদী সহ স্থানীয় লোকজন ভোট দেওয়ার উদ্দেশ্য নিজ ভোট কেন্দ্র পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, পবা, রাজশাহীতে পৌঁছাইলে ১ নং আসামী হাফিজুর রহমান হাফিজ এর হুকুমে ৪ নং আসামী নাজমুল ইসলাম বারিক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং সকল আসামীগণ পরস্পর যোগসাজসে উক্ত প্রকারের অপরাধে লিপ্ত হয়ে অবৈধ ভাবে ভোট প্রদান করতে জনগনকে বাধা প্রদান করে ছিল।
মামলার এজাহারে পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান হাফিজ কে হুকুম দাতা হিসেবে ১নং ,নওহাটা পৌরসভার প্যানেল মেয়র দিদার হোসেন ভূলুকে ২ নং ও নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও নওহাটা পৌরসভার অপর প্যানেল মেয়র আজিজুল হক কে ৩ নং আসামী উল্লেখ করা হয়েছে বলে এজাহার পড়ে জানা গেছে।
মামলায় অন্যান্য আসামীরা হলেন নাজমুল ইসলাম বারীক, আব্দুল বারী খাঁন, শফিকুল ইসলাম শফিক, কামরুল হাসান, খাইরুল (হাজী) ,মোঃ রুকু, মোঃ সুমন, মোঃ জয়নাল, মোঃ রোমেল, মোঃ রাব্বি, মোঃ জেনার, মোঃ নজরুল, মোঃ জিয়া, মোঃ ইমাম, মোঃ রিংকু, শহিদুল ইসলাম, আনারুল ইসলাম (আনার), মোঃ জনি, মোঃ আসাদ, মোঃ রাজু, মোঃ পলাশ, মোঃ সোহান সহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়।
এই বিষয়ে পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিক দের জানান, থানায় মামলা হয়েছে। মামলা নং ৪। তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেপ্তার করা আদালতে সোপর্দ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD