1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত মোটরসাইকেল আরোহী । দৈনিক নয়া কণ্ঠ                

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত মোটরসাইকেল আরোহী ।

রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায়  শাজাহান(৩৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার চৌডালা -কানসাট সড়কের মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার উপ- পরিদর্শক  আতিক হোসেন জানান, শনিবার বিকেলে ওই সড়ক দিয়ে দুইজন মোটরসাইকেল আরোহী কানসাট যাওয়ার পথে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শিবগঞ্জ উপজেলার বড় হাদীনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে শাজাহান আলী (৩৮) ও একই উপজেলার খাসেরহাট গ্রামের জেম আলীর ছেলে  লিটন( ৩০) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাজাহানকে মৃত ঘোষণা করে। আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গোমস্তাপুর থানার ওসি গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান,নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD