1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

অতীতকালে বিয়ে – আব্দুস সাত্তার সুমন 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

অতীতকালে বিয়ে

আব্দুস সাত্তার সুমন

অতীতকালের বিয়ে গুলো
হত সরল সোজা!
পরিবারের পছন্দতে
ছিল না যে বোঝা।
পায়ে হেঁটে, মেঠো পথে
বর আসতো বাড়ি,
যাতায়াতে ছিল না তো
চলাচলের গাড়ি।
ঘোমটা দিয়ে চুপটি করে
সামনে কনে বসে,
পান সুপারির হাতে নিয়ে
উঠান মাঝে এসে।
খোলামেলা জায়গা নিয়ে
গাছের নিচে বসা,
আড়াল থেকে মা খালাদের
মনে অনেক আশা।
কাচের চুড়ি, আলতা ফিতা
লাল রঙের শাড়ি,
পিঠাপুলির আয়োজনে
সাথে মিষ্টি হাড়ি।
চেনা জানা নাই যে তাদের
ভাগ্যবিধি লেখা!
সুখে ছিল জীবন তখন
বর কনেদের দেখা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD