1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথ্যপ্রাপ্তি, অভিযোগ ও সেবা সহজীকরণের লক্ষ্যে প্রথমবারের মত চালু করল তথ্য ও সেবা কেন্দ্র।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় আরএমপি সদর দপ্তরে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তথ্য কেন্দ্রের হট লাইন নম্বর থেকে পুলিশের বিভিন্ন সেবা পাবেন নাগরিকরা। এছাড়াও দুটি ই-মেইল সংযোজন করা হয়েছে। যেকোনো তথ্য, অভিযোগ কিংবা জরুরি সেবা নিতে পারবে এ তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে।

তথ্য প্রযুক্তির যুগে আরএমপি রাজশাহী মহানগরবাসীকে সেবা দিতে এ সেবা কার্যক্রমকে নগরবাসী ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ঘরে বসেই নানা ধরনের পুলিশি সেবাদানের এই কার্যক্রম পুলিশের ওপর জনগণের আস্থা আরও বাড়াবে।

পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পর হতেই পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় কত সহজে পৌঁছানো যায় সেই চেষ্টায় করছেন। তার এই চেষ্টার অংশ হিসেবে আরএমপিতে প্রথমবারের মত চালু করলে তথ্য ও সেবা কেন্দ্র। আরএমপি তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯), ই-মেইল: [email protected], [email protected]

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো চিফ ও রিপোর্টারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ক্যামেরা পার্সোনেল, অনলাইন টিভি এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD