1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিমান্ড নামঞ্জুর করে শ্রমিকদল নেতা হত্যা মামলায় কারাগারে সাবেক শিল্পমন্ত্রী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

রিমান্ড নামঞ্জুর করে শ্রমিকদল নেতা হত্যা মামলায় কারাগারে সাবেক শিল্পমন্ত্রী

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

আজ বুধবার ২৫ শে সেপ্টেম্বর ২০২৪ খ্রি.নরসিংদী মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার দুপুর সোয়া বারোটার দিকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।এর আগে,মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।পরে বুধবার দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে।আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হয়।এ ঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে গত আগস্টে নরসিংদীর আদালতে মামলা করেন।এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।ওই মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামী করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD