1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

 

রায়পুরা  প্রতিনিধি-

বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন নরসিংদী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নরসিংদী জেলা বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস করেছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকুরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এসব হত্যার বিচার করতে হবে। এ ঘটনায় নরসিংদী জেলা থেকে প্রায় ১৭০ জনের অধিক বিডিআর সদস্যদের চাকরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও নাটক। আমাদেরকে চাকরিচ্যুত করে ততকালীন সরকাল একটি মহলকে খুশি করতে চেয়েছিল। আমরা প্রধান উপদেষ্টার নিকট দাবি জানাচ্ছি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের করতে হবে এবং সকল সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়াও হাবিলদার আজিজ, হাবিলদার মনির, সিপাহী মাহবুব, নায়েক তোফায়েল, সিপাহী কামাল ফকির, নায়েক রতন কুমার দেব, নায়েক শহীদ, নায়েক রশিদ, নায়েক মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD