1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

নিখোঁজের দুই দিন পর মিলল ধানের খেতে ছিন্নভিন্ন শিশুর লাশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

নিখোঁজের দুই দিন পর মিলল ধানের খেতে ছিন্নভিন্ন শিশুর লাশ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে নিখোঁজের দুইদিন পর মিনহাজুল ইসলাম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি মিনহাজকে হত্যা করা হয়েছে। মিনহাজুল ইসলাম একই গ্রামের আজাদ শেখের ছেলে।

স্থানীয় ও পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে খেলতে যাওয়ার কথা বলে মিনহাজ বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়িতে ফেরে না। এলাকায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিনহাজের মরদেহ পাওয়া যায়।

মোক্তারের বাড়িতে গিয়েছিলাম বাগানের চাবি আনার জন্য। কিন্তু তারা কেউ চাবি দেয়নি। আমরা সোমবার বিকেলে তার মালটা বাগানে দেখেছি। কিন্ত সেখান কোনো লাশ ছিল না আজ সেই বাগানের পাশে ধানক্ষেতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘মোক্তার সরদার টাকা পয়সাওয়ালা মানুষ। ওরা বাজেভাবে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলের জিহ্বা কেটে ফেলেছে। কারেন্টের আগুন দিয়ে কয়েক জায়গায় পুড়িয়ে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

সরেজমিনে দেখা যায়, লাশ পাওয়ার খবর পেয়ে উচ্ছুক জনতা ভীর জমিয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। স্থানীয়রা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। মিনহাজের মা তার বাড়িতে আহাজারি করছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD