1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদী বেলাবতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ শে সেপ্টেম্বর বিকালে পাটুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল তিনি বিগত আওয়ামী সরকার আমলের নৈরাজ্যের কথা তুলে ধরেন এবং আসন্ন দূর্গাপূজায় কোন দুষ্কৃতকারী যেন কোন অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।এ সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক বেলাব উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ বেলাব এবং মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD