1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

পোরশায় জামায়াত ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

পোরশায় জামায়াত ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
দেশব্যাপী দলকে সংগঠিত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ পোরশা উপজেলা শাখা ধারাবাহিকতা বজায় রেখে আমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সভার আয়োজন করা হয়।
গতকাল রবিবার বিকালে গাঙ্গুরিয়া ইউনিয়নের আমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করেন তারা। কর্মী ও সুধী সমাবেশের ব্যানারে পবিত্র কোরআনের আল জুমার ৯ নং আয়াতে উল্লেখিত “তুমি বল, যারা জানে ও যারা জানে না, তারা কি পরস্পর সমান ? নিশ্চয়ই বোধশক্তি সম্পূর্ণরাই উপদেশ গ্রহণ করে।” বাণীকে সামনে রেখে উপজেলা সকল জনগণকে জামায়াত ইসলামী বাংলাদেশ দলটির ছায়াতলে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। তারা আরো বলেন সুদ ঘুষ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামী শাসন কায়েম করা একান্ত প্রয়োজন। এতে দেশের সকল জনগণ শান্তি পাবে উপস্থিত জনতার সামনে এসব কথা বলেন তারা ।
তারেক রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম নওগাঁ জেলার নায়েবে আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রশিবিরের সেক্রেটারি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ সহঃসেক্রেটারি ইয়াদুল হক সহ আরো অনেকেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD