1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

রাজবাড়ীতে চোর সন্দেহে গণপিটুনি, নাজমুল নামে যুবকের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

রাজবাড়ীতে চোর সন্দেহে গণপিটুনি, নাজমুল নামে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎ এর ট্রান্সমিটার চোর সন্দেহে গণপিটুনিতে মোঃ নাজমুল মোল্লা(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালি থানার পূর্ব গাড়াখোলা এলাকার আহাম্মাদ মোল্লার ছেলে। তিনি ভ্যান গাড়িতে করে ভাংরি ব্যবসায়ী করতেন।
নিহতের স্ত্রী আন্না বেগম বলেন, গত বুধবারে কালুখালীর হরিণবাড়ির চরে জামাই বাড়িতে গেছিলো মেয়ে জামাই কে আনতে।

নিহতের জামাই মো: সুজন মোল্লা বলেন, গত কাল শুক্রবার রাত ৯ টার দিকে শশুরের সাথে গল্প করে ঘুমাতে যাই। হঠাৎ রাত ৩ টার দিকে সালাম দড়ি, সাইদ মোল্লা, রঞ্জু দড়ির নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোঁটা নিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। তারা আমার শশুরকে লোহার রড, পাইপ দিয়ে মারতে থাকে।

তারা বলে, তোর শশুর বিদ্যুৎ এর ট্রান্সমিটার চুরি করছে। সেখান থেকে তারা আমার শশুর কে মাধবপুর বাজারে নিয়ে মারে। সারারাত তারা তাদের কাছে রেখে মারপিট করে। সকাল ৮ টায় আবার মেরে কালুখালী হসপিটালে নিয়ে যায়। সেখানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন বলেন, সকাল ৯ টার দিকে হসপিটাল গেটে কে বা কাহারা তাকে ফেলে রেখে গেছে জানা যায়নি। তবে দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD