1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা: জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

পালিয়েছেন শেখ হাসিনা, ভোলায় জামায়াত নেতা- মোয়াজ্জেম হোসেন হেলাল

জেলা প্রতিনিধি, ভোলা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলী চালিয়ে শতশত ছাত্র ও সাধারন মানুষকে হত্যা করে দেশ ছেড়ে চোরের মত পালিয়ে গিয়েছেন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

ভোলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ স-পরিবারের মাঝে নগদ অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ সেপ্টেম্বর (শনিবার) ভোলা জেলা পরিষদ চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা জামায়াতের আমির মোঃ জাকির হোসাইন মাষ্টার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তারা বলেন, শেখ হাসিনা সংবিধানকে কাটাছেঁড়া করে কেয়ার টেকার সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানকে কলঙ্কিত করেছে।

তারা ১৪, ১৮ ও ২৪ সালে একতরফা নির্বাচন করে দেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিনত করেছে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা গুম, খুন ও নির্যাতন চালিয়ে রাজনৈতিক অধিকারকে গলাটিপে হত্যা করে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। শেখ হাসিনার তৈরি ভয়ংকর আয়না ঘর সম্পর্কে দেশে বিদেশে কারো কাছেই তথ্য ছিলনা। এ ফেরাউন নমরুদরা আয়না ঘরে আটকিয়ে রেখে, না খাইয়ে শত শত মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা কোটা আন্দোলন কারীদের রাজাকারের সন্তান বলে উপহাস করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলী চালিয়ে শতশত ছাত্র ও সাধারন মানুষকে হত্যা করে দেশ ছেড়ে চোরের মত পালিয়ে গিয়েছেন। এখন আবার ভারতে বসে ৫ আগস্টে ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। শহীদ আবু সাঈদের বাবা মা বলেছে, আবু সাইদ তো চাকরি চেয়েছিল কিন্তু হত্যা করা হলো কেনো। পানি বিতরনকারী ছাত্রটাকেও গুলী করে মেরে ফেলা হলো। আল্লাহ তাদের পাপকে সহ্য করতে পারেনি। তাই দেশ আজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে।

জামায়াতে ইসলাম সকল শহীদদের পাশে দাঁড়িয়েছে। আন্দোলনে নিহত ভোলায় ৪৬ টি লাশ এসেছে। তাদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়েছে। মতবিনিময় সভা শেষে প্রত্যেক নিহত পরিবারের সদস্যদের হাতে নগদ দুই লক্ষ টাকা করে দেয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য আরও বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আয়োজনে আর-ও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর শুরা ও ভোলা পৌরসভার কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ আতাউর রহমান, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সেক্রেটারী মোঃ রুহুল আমিন, ভোলা সদর উপজেলা সেক্রেটারী মাওঃ আব্দুল গাফ্ফার, ভোলা সদর উপজেলা আমির মাওঃ কামাল হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ মোঃ জাকির হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আমির হোসেন, জামায়াতে ইসলামী ভোলা জেলা রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক জিয়াউল মোর্শেদ, জেলা সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ, ভোলা জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD