1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শুভ উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শুভ উদ্বোধন

সালমান হাসান, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধন হলো”
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় খালইস্ট বটতলাস্থ এলাকায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস শুভ উদ্বোধন করা হয়।

অফিসের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান খান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের,দপ্তর সম্পাদক ও দৈনিক নয়াকন্ঠ জেলা প্রতিনিধি সালমান হাসান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারভোগ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালী, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য আব্দুস সালাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোঃ ফরহাদ মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য সামসুল হুদা খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ হাসান খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সদস্য মোহাম্মদ শামীম, মমিন বিশ্বাস, মোহাম্মদ, মোহাম্মদ রুবেল বেপারী, নাসিমা সুলতানা রিতা, মোহাম্মদ সুমন, রুপা বেগম, লাইজু আক্তার, কাদির খান, আব্দুল মালেক, রিপন হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সাংবাদিক ইউনিয়ন ভোগ বিলাসিতার জায়গা নয়। এটি অধিকার আদায়ের সংগঠন।

পেশাগত দায়িত্ব পালনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় কিংবা হামলা ও মামলার ষড়যন্ত্রের শিকার হয় তাহলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে।

সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে সচেতন হতে হবে”পত্রিকার বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে হবে।

আলোচনা শেষে ফিতা কেটে মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস শুভ উদ্বোধন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD