1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তিলকপুর ইউপি চেয়ারম্যান সজল সহ নয় জনের বিরুদ্ধে মামলা । দৈনিক নয়া কণ্ঠ                    

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তিলকপুর ইউপি চেয়ারম্যান সজল সহ নয় জনের বিরুদ্ধে মামলা ।

মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো ঃসরকারি চাল বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে জয়পুরহাটের তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম মাহবুব সজল, ইউপি সচিব সাজেদুল ইসলাম, ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু, বাদশা আলমসহ ৯ জনের নামে মামলা দায়ের করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুদকৃত ৬.২ মেট্রিক টন সরকারি চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত স্বামীনাথের ছেলে রিতুল দাস (৫০) ও মৃত খোরশেদ আলমের ছেলে সাজেদুর রহমান বিপ্লব।

পলাতক আসামীরা হলেন, তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বাবনিগ্রামের আবুল মন্ডলের ছেলে সেলিম মাহবুব সজল, হাজরাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে ইউপি সচিব সাজেদুল ইসলাম, মির্জাপুর মধ্যপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ পিন্টু, তিলকপুর পুরাতন বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ইউপি সদস্য মোঃ বাদশা আলম, ভাটকুড়ি গ্রামের রশিদুল, বাবলুর ছেলে রনি, তিলকপুরের মৃত সোলায়মান আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে ঝোপেল মোল্লা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD