
শ্রীপুরে বড় ভাইয়ের কোপের আঘাতে গুরুতর আহত ছোট ভাই
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বড় ভাই সোলেমান মোল্লার ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আপন ছোট ভাই লিটু মোল্লা।
ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া দক্ষিণপাড়া পীরবাড়ি রোডের মোড়ে।
আহত লিটু মোল্যার স্ত্রী লাভলী বেগম জানান, গত শনিবার ঝড় বৃষ্টির কারণে আমাদের বাড়ির সামনে মেন রাস্তার পাশে একটি নিম গাছ পড়ে গিয়ে প্রধান সড়ক বন্ধ হয়ে যায় আমার স্বামী সড়কের যান চলাচল স্বাভাবিক রাখার কারণে সেই নিম গাছের ডালগুলো পরিষ্কার করছিল এমন সময় আমার বড় ভাসুর সোলেমান মোল্লা নেতৃত্বে, তার ছেলে টিটো মোল্লা, মিটুল মোল্লা, ও লুৎফর রহমানসহ আরো বেশ কয়েকজন আমার স্বামীর উপর অতর্কিত হামলা করে ছ্যানদা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ।
আমি আমার স্বামীর উপর হামলাকারীদের সঠিক বিচার চাই।
অভিযুক্ত লুৎফর রহমান জানান, ওদিনকের ঘটনার সম্পূর্ণ তাদের পারিবারিক এবং ভাইদের মধ্যে। এখানে আমাকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, লিঠু মোল্যার উপর হামলার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা দ্রুতই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।