1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

কয়রায় অনলাইন জুয়ায় হেরে গিয়ে যুবকের আত্মহত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

কয়রায় অনলাইন জুয়ায় হেরে গিয়ে যুবকের আত্মহত্যা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

অনলাইনে জুয়া খেলে বারবার ব্যর্থ হয়ে খুলনার কয়রায় হানিফ গাজী (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
গতকাল রাত ৯ টায় খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।জানা গেছে হানিফ ওই গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রেজাউল করিম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। সে এই জুয়া খেলায় অনেক টাকা নষ্ট করেছে। রোববার সে তার নিজের মোবাইল অন্য এক জনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে অনলাইন জুয়া খেলে হেরে যায়। হেরে যাওয়ায় অভিমানে রাতে বাড়িতে এসে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক বিষয়টি পরিবারের কেউ জানতে পারেনি। দীর্ঘ সময় সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। তারপর ঘরের দরজা ভেঙে ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, হানিফ গাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD