1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চোরাই পথে আনা আনুমানিক সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ করেছে।নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নেত্রকোনা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে  যৌথ বাহিনীর একটি টিম মঙ্গলবার (১৭সেপ্টেম্বর)  রাত ৮ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকার মোঃ এরশাদুর রহমান বিদ্যুৎ এর গোডাউনে অভিযান চালায়। অভিযানে যৌথ বাহিনী গোডাউন থেকে চোরাই পথে আনা ২২১টি ডাবল এবং ১১০টি সিংগেল ভারতীয় কম্বল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা। এছাড়াও গোডাউন থেকে চোরাই পথে আনা ১ লক্ষ ৪০ হাজার পিস সিগারেট এর ফিল্টার জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। অভিযান পরিচালনার সময় অবৈধ দ্রব্য সামগ্রী পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কম্বল এবং সিগারেট এর ফিল্টার ৩১ বিজিবি কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD