1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

বালাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জিল্লুর, সম্পাদক আমির। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

বালাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জিল্লুর, সম্পাদক আমির

বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘সত্যের সাথে ঐক্য মোরা’ এ শ্লোগানকে সামনে রেখে বালাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় কর্মরত সাংবাদিক মুহিব হাসান।
দৈনিক শ্যামল সিলেটে কর্মরত সাংবাদিক রোটারিয়ান কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রিণ্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলুকে সভাপতি, দৈনিক জালালাবাদ-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. আমির আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া কণ্ঠ প্রতিনিধি শুয়াইবুর রহমান খানকে অর্থ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট বালাগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন (সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা), সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ (দৈনিক সূর্যোদয়), দফতর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান (দৈনিক আমার বাংলা) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান গাজী (ডেইলি নিউজ পোর্টাল টোয়েণ্টিফোর)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য মুহিব হাসান (দৈনিক নয়া দিগন্ত), সদস্য রোটারিয়ান কবির আহমদ (দৈনিক শ্যামল সিলেট), সদস্য আতাউর রহমান কাওছার (দৈনিক জৈন্তাবার্তা, দৈনিক আলোর জগত) এবং সদস্য আবু তাহের (বাংলা টাইম এন্ড টিউন)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD