1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

বালাগঞ্জের এক মাদ্রাসা শিক্ষার্থী ১২দিন থেকে নিখোঁজ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

বালাগঞ্জের এক মাদ্রাসা শিক্ষার্থী ১২দিন থেকে নিখোঁজ

আতাউর রহমান কাওছারঃ

বালাগঞ্জে তাসনিম আহমদ
ওরফে আব্দুল খালিক (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ১২দিন যাবত
নিখোঁজ রয়েছে। সে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুরস্থ
আব্বাসীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা মাদ্রাসা থেকে প¦ার্শবর্তী সুলতানপুর
গ্রামস্থ বাসায় ফেরার উদ্দেশ্যে বের হলেও সে বাসায় পৌঁছেনি। নিখোঁজ
তাসনিম আহমদ ওরফে আব্দুল খালিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি
ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী এমদাদ উল্লাহর পুত্র।
বর্তমানে তারা স্বপরিবারে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর
গ্রামে বসবাস করছেন।
এদিকে তাসনিম আহমদ ওরফে আব্দুল খালিকের নিখোঁজ ঘটনায় তার মা
হাফছা বেগম গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বালাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি
(জিডি নং-৫০৮) করেছেন। এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার
ইন-চার্জ নির্মল চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,
এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
নিখোঁজ তাসনিম আহমদ ওরফে আব্দুল খালিকের বড়ভাই হাফিজ তামিম
আহমদ জানান, গত ৬ সেপ্টেম্বর বাদ জুমা মাদ্রাসা থেকে সুলতানপুরস্থ
বাসায় ফেরার পথে এ নিখোঁজের ঘটনা ঘটেছে। তার সন্ধান পাওয়া গেলে
০১৩০৫ ৩৬৪৫৫৪ এই মোবাইল নম্বরে (হাফিজ তামিম আহমদ) অথবা ০১৩০২
৭১৩৮৫৯ (মাদ্রাসা) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ
জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD