1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

রাজশাহীর -৪ আসনের সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ                                              

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

রাজশাহীর -৪ আসনের সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৬ সেপ্টেম্বর সোমবার র‌্যাবের এক বার্তায় বলা হয়, গত ৫ আগস্ট  রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মুনছুরের বাড়ি বাগমারা উপজেলার রামরামা গ্রামে। গত ৫ আগস্ট গুলিতে আহত হয়েছিলেন তিনি। তার দায়ের করা মামলায় দুই নম্বর আসামী করা হয় সাবেক এমপি এনামুল হককে।

এনামুল হক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে সাঁকয়া গ্রামে।

গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শনিবার রাতে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এরপর রোববার রাতে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী। সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ দুই ডজনের বেশি রাজনীতিবিদ এখন কারাগারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD