1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী উজ্জ্বল সরদারের দুর্নীতির ও অনিয়মের সন্ধান। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত

বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী উজ্জ্বল সরদারের দুর্নীতির ও অনিয়মের সন্ধান।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বঙ্গবন্ধু কলেজের  দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তার  জামাই , দুর্নীতিগ্রস্ত  অফিস সহকারী উজ্জল  সরদার এখনো স্বপদে বহাল আছে।

এই উজ্জ্বল সরদারের নামে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সে অধ্যক্ষের আর্থিক খাত, চাকুরী প্রত্যাশীদের সঙ্গে অর্থ লেনদেনে জড়িত। সে  কলেজ সংলগ্ন ওষুধ ব্যবসায়ী মোঃ  আলফাজ হোসেনের নিকট (তার ভাতিজা মোঃ মেহেদী হাসান পিতা মৃত সাইফুল ইসলাম)   চাকরি  বাবদ ৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে। এই অর্থের ব্যাপারে ভুক্তভোগী অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এর সঙ্গে একাধিকবার দেন  দরবার করে। কিন্তু সে এবং তার জামাতা  রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এবং ভুক্তভোগীকে নানাভাবে হুমকিধামকি  প্রদান করে,  এমনকি তাকে প্রাণ নাসের হুমকি দানের মাধ্যমে ব্যাপারটি চাপিয়ে রাখে। অধ্যক্ষের পদত্যাগের পর চাকুরির  বিষয়টি ভুক্তভোগী সামনে নিয়ে আসে এবং অত্র কলেজের শিক্ষক, তার সহকর্মীরা মীমাংসার আশ্বাস দেন। যেখানে উপস্থিত ছিল অত্র কলেজের শিক্ষক কামাল হোসেন, কম্পিউটার প্রদর্শক রেজাউল করিম, ইসমাইল হোসেন এবং উজ্জল সরদার স্বয়ং। নানা রকম টালবাহানার মাধ্যমে তারা কালক্ষেপণ  করতে থাকে। উপায়োত্তর না পেয়ে ভুক্তভোগী অবশেষে চন্দ্রিমা থানায় অদ্য ১৪ সেপ্টেম্বর এক অভিযোগ দাখিল করে। এ ধরনের দুর্নীতিগ্রস্ত, প্রতারক, অর্থ আত্মসাৎকারী অফিস সহকারী এখনো কিভাবে শ্বপদে বহাল রয়েছে-এমন প্রশ্ন উঠেছে।

দুর্নীতিগ্রস্ত অফিস  সহকারী উজ্জ্বল সরদার বড় ধরনের প্রতারক এবং চাকরির সিন্ডিকেটের সমন্বয়ক। সে সাবেক অধ্যক্ষ ও এম পি জামাতা হওয়ার কারণে চাকুরী প্রত্যাশীদের সঙ্গে অর্থের দেন- দরবার করেন। তাছাড়াও এম পি’র  জামাই হওয়ার সুবাদে পবা মোহনপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি গঠনে অর্থ ও সমঝোতার ক্ষেত্রে মধ্যস্থতা করে। তথ্য নিয়ে জানা যায়, এই উজ্জ্বল সরদার নানারকম অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। সে অনেকগুলো মোবাইল  সিম ও নাম্বার ব্যবহার করে।

এলাকাবাসী এই  প্রতারক, দুর্নীতিগ্রস্ত, চাকরি প্রত্যাশীদের সিন্ডিকেটের সমন্বয়ক, সাবেক সরকারের ( পবা মোহনপুরের) এমপি আসাদুজ্জামান আসাদের জামাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী , প্রতারক সিন্ডিকেটের কর্ণধার,  এই উজ্জ্বল সরদারের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির প্রত্যাশা করে অভিজ্ঞ মহল ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD