1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ ব্যানার, ফেস্টুন অপসারণে রাসিকের নানা উদ্যোগ। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ ব্যানার, ফেস্টুন অপসারণে রাসিকের নানা উদ্যোগ।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত, ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশনায় ইতোমধ্যে নগরবাসীকে সচেতন করতে রাসিকের উদ্যোগে এ বিষয়ে নগরীতে মাইকিংসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

নগরীতে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন। যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এবং দেওয়ালে লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুযায়ী তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যানজট নিরসনে ও নগরীতে অটো চলাচল নিয়ন্ত্রণে আরএমপির ট্রাফিক বিভাগ হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নগরীতে চলাচলরত সকল ইজিবাইক/অটোরিকশা চালক ও সংশ্লিষ্ট সকলকে রাজশাহী মহনগরীতে নির্ধারিত সময়ে নির্ধারিত রঙের অটোরিকশা চালানোর বিষয়ে নির্দেশনা প্রদান হয়। সিটি কর্পোরেশনের রেজিষ্ট্রেশন ব্যতীত ইজিবাইক/অটোরিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাসের প্রথম ১৫ দিন অর্থ্যাৎ ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সবুজ রঙের অটোরিকশা সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত। ১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে সবুজ রং এর ইজিবাইক/অটোরিকশা দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে।

অপরদিকে মাসের প্রথম ১৫ দিন অর্থ্যাৎ ১ তারিখ হতে ১৫ তারিখ পর্যন্ত লাল রঙের অটোরিকশা দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। ১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রঙের অটোরিকশা সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলাচল করতে পারবে।

এছাড়া পূর্ব নিয়ম অনুযায়ী রাত ১০ টা থেকে সকাল ৬ টা এবং সরকারি ছুটির দিনে উভয় রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। রাজশাহী সিটি কর্পোরেশনের এই নির্দেশনা মেনে চলার জন্য অটো চালকদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজশাহী মহানগরী অননুমোদিত ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ, অবৈধ দখলমুক্তকরণ, ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচলে রাজশাহী সিটি কর্পোরেশনের বিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD