1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণ সমাবেশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণ সমাবেশ

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” প্রতিপাদ্য ও কয়েকটি দাবি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজন করেছে এক বিশাল গণ সমাবেশ।
আজ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ বেলা ৩ টায় উপজেলার জিরো পয়েন্ট চত্বর সারাইগাছি মোড়ে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্তম্ভের সামনে পোরশা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ হুজ্জাতুল্লাহ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ। ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, ইহকালীন শান্তি ও পরকালিন মু্ক্তির প্রত্যাশা পূরণ ও ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের দাবি নিয়ে তিনি দেশের বিভিন্ন পর্যায়ে কিভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে তার বিবরণ দেন এবং গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগষ্ট ২০২৪ যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে কথাও তিনি সবাইকে স্মরণ করে দেন।
বক্তব্যের শুরুতে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন সকল হিন্দু খারাপ না অনেকেই দেশপ্রেমিক আছে আমরা নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে চাই। শেখ হাসিনা বলেছিল আমি পালানো না। ইসলামী শাসনতন্ত্র এদেশে করব ইনশাল্লাহ। বিগত সরকারের বিচার করতে চাই। নির্বাচন হবে প্রতিক অনুসারে। পোরশার জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মাস্টার মোঃ আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ কাওছার কামাল শাহ, সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ তৈয়ব শাহ চৌধুরী, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান,সি সদস্য মাওলানা মুহাম্মদ উমর আলী ও সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সহ উপজেলা ৬ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সভাপতি, সাধারণ সম্পাদক। তাছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দসহ ইসলাম প্রিয় সকল স্তরের জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD