1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নগরীর সাহেব বাজারে মরা গরু জবাই। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

নগরীর সাহেব বাজারে মরা গরু জবাই

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী নগরীর সাহেব বাজার মাংস পট্টিতে মাংস বিক্রির উদ্দেশ্যে এক অসুস্থ্য গরু জবাই করার অভিযোগে অভিযান চালায় রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে মৃত গরু জবাইয়ের অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে রাজশাহীর সাহেব বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মৃত গরুর গোশত বিক্রির মূল পরিকল্পনাকারী কসাই পালিয়ে যাওয়ায় তার সহকারী রবিন কে আটক করা হয়। পরে তাকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, পরেরদিন শুক্রবার কে কেন্দ্র করে এই মৃত গরুটি জবাই করা হচ্ছিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে আর কোনো কসাই লিপ্ত না হয়।

ক্রেতারা বলেন, যারা মরা গরুর মাংস বিক্রি করে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। কসাইরা যখন গরু জবাই করে তখন সরকারি লোকের উপস্থিত থাকা প্রয়োজন। এ ধরনের ঘটনায় কঠোর বিচার দাবি জানাই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো: ইব্রাহিম হোসেন জানান, প্রতিদিনের মত বাজার তদারকিতে আমি নিজেই বের হই সাহেব বাজারে হঠ্যাৎ দেখি একটি গরু জবাই করে চামড়া ছাড়ানো হচ্ছে সেখানে আমি দেখতে পাই গরুটির লেজ বিচ্ছিন্ন হয়ে আছে,গরুর চামড়া খসে খসে পড়ছে তা দেখেই আমার মনে হয়েছে গরুটি আধামরা। সাথে সাথে আমার সহকারী পরিচালক ফজলে এলাহী এবং সঙ্গীয় ফোর্স কে নিয়ে দ্রুত এখানে আসতে বলা হয়। অভিযান চালালে কসাই তার সহযোগীকে রেখে পালিয়ে যান। এরপর রবিন নামের একজনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পরে গরুটি মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি আরোও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকিতে দিন নাই রাত নাই আমাদের অভিযান অব্যাহত থাকবে।সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD