
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না এক মাসের শিশু মুনিয়ার
বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার
চান্দাইকোনা সিমলা খন্দকার পাড়া আদর্শ গ্রামের ভূমিহীন ইব্রাহিম আকন্দের ১ মাস বয়সী শিশু মুনিয়ার অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না।
শিশু মনিয়ার হার্টের শুদ্ধ রক্তনালীর জায়গায় বিশুদ্ধ রক্তনালী আর বিশুদ্ধ রক্তনালির জায়গা শুদ্ধ রক্তনালী স্থানান্তরিত হয়েছে। চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভারতে অপারেশনের জন্য রেফার্ড করছেন।
অসহায় শিশুর মাতা আশা খাতুন জানান, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।তাই তিনি সরকার ও বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করছেন। আমার মেয়েকে চিকিৎসা করার মতো অবস্থা নেই, আমার এই ফুটফুটে বাচ্চার চিকিৎসার দায়িত্ব কে নিবে? পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছে
আর্থিক সহায়তা পাঠানের জন্যঃ
01717 942034 (বিকাশ পার্সোনাল)
পিতা ইব্রাহীম আকন্দ