1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

রাজশাহীতে দাবি না মানলে কর্মবিরতির হুশিয়ারি নেসকো আউটসোর্সিং কর্মচারীদের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

রাজশাহীতে দাবি না মানলে কর্মবিরতির হুশিয়ারি নেসকো আউটসোর্সিং কর্মচারীদের

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা  প্রতিনিধি

আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির সংশ্লিষ্ট কর্মচারীরা। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর রেলগেটস্থ নেসকো আইসিটি ভবনের সামনে আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এতে আইসিটি অপারেশন এন্ড অটোমেশন দফতরের আওতাধীন রাজশাহী ও রংপুর জোনের সকল কম্পিউটার/বিলিং সেণ্টারে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত কর্মচারিরা অংশ নেন। অবিলম্বে এক দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা। সফল হোক স্বার্থক হোক, দাসত্ব প্রথা বাতিল হোক; আর না চুক্তি, আমরা চাই মুক্তি, এক দফা এক দাবি, চাকরি হবে স্থায়ী; দাবি মোদের একটাই, আউট সোর্সিং প্রথা বাতিল চাই- এমন নানা ধরনের শ্লোগান দেন আন্দোলনরত কর্মচারীরা। এসময় তারা হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন সমন্বয়ক মুনজরুল করিম মুন্না, শহিদুল ইসলাম অপু, আলী হাসান, সোহেল গাজী, মো: মুকুল প্রমুখ।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের মূল দাবি চাকরি স্থায়ী ও জাতীয়করণ করা। এতে আউটসোর্সিংয়ের লোকদের যদি জাতীয়করণ করা সম্ভব না হয় তাহলে অন্তত যেন মাস্টাররোল হিসেবে আমাদের অন্তর্ভুক্ত করা হয়। কোনো কোম্পানির অধীনে থাকতে চান না আন্দোলনরত কর্মচারীরা। এসময় আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা (ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা) ২০১৮ বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীকে বহাল রেখে বয়স শিথিলকরণ পূর্বক চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।

 

বক্তারা আরো বলেন, কর্মকর্তা ও স্থায়ী কর্মচারীরা নেসকোর নিয়মানুযায়ী উচ্চ বেতন ও ভাতা পেলেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এখনো সেই পিডিবি’র আমলের বেতন পাচ্ছি। নেই কোন ঈদ বোনাস ও ভাতা। যে বেতন আমরা পাই; সেটা দিয়ে মাসের ১৫ দিনের বেশি সংসার চালানো দায় হয়ে পড়ে। এই বৈষম্যের পরিত্রাণ চায় আমরা। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের উর্দ্ধতন কর্তা-ব্যক্তি বরাবর একাধিকবার স্মারকলিপি দিয়েও কোন কাজ হয়নি। তারা আমাদেরকে একাধিকবার আশ্বাস দিয়েও কার্যত কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেয়নি। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতীতে যাবার সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, অবিলম্বে এক দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD