1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

কোটা বিরোধী আন্দোল‌নে শহীদ দুই পরিবা‌রের সা‌থে ছাত্রদ‌লের সাক্ষাৎ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

কোটা বিরোধী আন্দোল‌নে শহীদ দুই পরিবা‌রের সা‌থে ছাত্রদ‌লের সাক্ষাৎ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

বৈষম‌্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গু‌লি‌তে নিহত রাজবাড়ীর ২ শহীদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ ক‌রে সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছে জেলা ছাত্রদল নেতাকর্মীরা।

শুক্রবার (৬ সে‌প্টেম্বর) সকা‌লে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর শহীদ গণি মিয়া এবং বিকা‌লে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শহীদ সাগর হো‌সে‌নের কবর জিয়ারত ক‌রে তা‌দের বাড়ীতে গিয়ে পরিবারে সদস‌্যদের সা‌থে কথা ব‌লেন ছাত্রদল নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ব‌লেন, দেশ নায়ক তা‌রেক রহমা‌ন এবং কেন্দ্রীয় ছাত্রদ‌লের সভাপ‌তি ও সাধারন সম্পাদকের নি‌র্দেশে রাজবাড়ী জেলা ছাত্রদল বন‌্যার্তদের পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছে। পাশাপা‌শি ছাত্র আন্দোল‌নে নিহত প‌রিবা‌রের খোজ-খবর নি‌চ্ছেন। রাজবাড়ীর ৩জন ভাই শহীদ হ‌য়ে‌ছে। আজ বা‌লিয়াকা‌ন্দি‌তে মীরপুর বাংলা ক‌লে‌জের ছাত্র শহীদ সাগর ও গুলসা‌নে হো‌টে‌লে চাকুরী করা শহীদ গ‌ণির কবর জিয়ারত ক‌রে তা‌দের বাড়ী‌তে এসে প‌রিবা‌রের সদস‌্যদের সা‌থে কথা ব‌লে‌ছেন। এরআগেও তি‌নিসহ ছাত্রদল নেতাকর্মীরা এদের বাড়ী‌তে এসে খোজ-খবর নি‌য়েছেন। এই শহীদী প‌রিবা‌রের পা‌শে দেশ নায়ক তা‌রেক রহমান থাক‌বে এবং সকল আপদ-বিপ‌দে থাক‌বে রাজবাড়ী জেলা ছাত্রদল। এছাড়া বিএন‌পির সকল অঙ্গ সংগঠনও থাক‌বে তা‌দের পা‌শে আছে এবং থাক‌বে।

এ সময় অন‌্যা‌ন্যের জেলা ছাত্রদ‌লের সদস্য সচিব শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, আতিক সিকদার, রাসেল শেখ, রিপন সরদার, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক নেকবর হো‌সেন প্যারিস, সহ-সাধারণ সম্পাদক পারভেজ শিকদার, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম সহ ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD