1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পত্নীতলায় জেমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

পত্নীতলায় জেমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোকছেদুল ইসলাম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় জিহান আক্তার জেমি (২৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড  গোলচত্বরে জেমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

 

মানববন্ধনে জেমির বাবা ফিরোজ বলেন, এক বছর আগে পারিবারিক ভাবে তার বড় মেয়ে জেমির সাথে পত্নীতলা উপজেলার লালাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোরছালিন (২৮) এর সাথে বিবাহ হয়েছিল । বিয়ের কয়েকমাস পর যৌতুক বাবদ ২লাখ টাকা দাবি করে জেমির স্বামী। মেয়ের সুখের জন্য ২লাখ টাকা দিলে তার কিছুদিন পর আবার ১লাখ টাকা দাবি করলে দিতে ব্যর্থ হয় তার বাবা। টাকা না পাওয়ায় মেয়ের উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন, গত ১১জুন মেয়ে জেমি কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ তার বাবার। এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় তার পিতা ও স্বজনরা।

 

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মূল আসামীকে আটক করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD