1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

তানোরে আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের নামে মামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

তানোরে আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের নামে মামলা।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক প্রদীপ সরকার  ও তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইটসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/ ৬০ জনের বিরুদ্ধে তানোর থানায় চাঁদাবাজি ও মারপিটের মামলা দায়ের করা হয়েছে।

গত ১সেম্টেম্বর রোববার আমশো গ্রামের মৃত কুতুব উদ্দীনের পুত্র মাহাবুব আলম বাদি হয়ে  তানোর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত আগস্ট মাসের ৪ তারিখ রোববার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলমান অবস্থায় আ”লীগের সম্পাদক প্রদীপ সরকার ও সেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ উল্লেখিত আসামীসহ দলীয় লোকজনরা আমশো মেডিকেল মোড়ে গিয়ে জৈনেক মিজানুরের দোকানের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে বাদীর নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে মেডিকেল মোড় থেকে ধরে টেনে হিচড়ে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। কার্যালয়ে এসে মামলার ২ নম্বর আসামী সেচ্ছাসেবক লীগ নেতা রামিল হাসান সুইট বাদীর ছোট ভাই আশরাফুল ইসলামের নিকট হতে ৩ লাখ টাকা চাঁদা নেয়।

মামলার বাদী মাহবুব আলম জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঠিক তার আগের দিন আ”লীগ নেতা প্রদীপ সরকার ও সুইটসহ আসামীরা দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। কিন্তু আমি দিতে অস্বীকার করলে টেনে হিঁচড়ে দলীয় অফিসে নিয়ে যায়।

সংবাদ পেয়ে আমার ছোট ভাই আশরাফুল ঘটনাস্থলে আসলে সুইট তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়।  এসব চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের আহবান জানাচ্ছি।

মামলার প্রধান আসামী প্রদীপ সরকারের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD