1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শ্রীপুরে দু’টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত

শ্রীপুরে দু’টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে পরিত্যক্ত থাকা অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ ওয়ার্ডের গ্রাম পুলিশ বিকাশ দাসের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় চাকদাহ গ্রামের তুহিন কাজীর সারের গোডাউনের সামনে চাকদাহ-নবগ্রাম পাঁকা সড়কের পাশে একটি সাদা শপিং ব্যাগের ভিতরে পিস্তল সাদৃশ্য দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যার মধ্যে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, সারাদেশে সরকারের পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেওয়া সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৪ সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমরা মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুজাহিদ শেখ
শ্রীপুর প্রতিনিধি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD