1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতা আটক। দৈনিক নয়া কণ্ঠ                

  • প্রকাশিতঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতা আটক।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগের আরো দুই  নেতাকে আটক করেছে পুলিশ। আটক হওয়া অপর দুজন হলেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌর আওয়ামী লীগের নেতা শহিদুজ্জামান শহিদকে আটক করেছে পুলিশ।

২ সেপ্টেম্বর সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আর ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে। তাদের চারজনকেই জেলা পুলিশের গোয়েন্দা শাখায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে এটিই প্রথম অভিযান বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিমুল আলী খাঁ নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ আগস্ট রামরামা গ্রামের খুরশেদ আলী খাঁর ছেলে শিমুল আলী খাঁ বাদী হয়েছে ৪৮ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি করেন। ওই মামলার ৩নং আসামী হলো রামরামা গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে আলমগীর সরকার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই মামুনুর রশিদ মামুন গণমাধ্যমকে  বলেন, চেয়ারম্যান আলমগীর সরকারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD