1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

কালুখালীতে যাত্রী ছাউনী ভাংচুর সাবেক জেলা পরিষদ সদস্য মজনুর শাস্তির দাবীতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

কালুখালীতে যাত্রী ছাউনী ভাংচুর সাবেক জেলা পরিষদ সদস্য মজনুর শাস্তির দাবীতে মানববন্ধন

আশিক হাসান কালুখালী

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুরের যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলে দুর্বত্তরা। পরে যাত্রী ছাউনির পিছনে বিশাল অট্টালিকা গড়ে তোলে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।

এ থেকে মানুষের মনে সন্দেহ হয় অট্টলিকা নির্মানের স্বার্থে মজনু ও তার লোকেরা যাত্রীছাউনী ভেঙ্গেছে। তারপরও মজনু ভয়ে কেউ এ কথা বলতো না। গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে এলাকা থেকে পালিয়ে যায় মজনু। সাধারন মানুষ রাস্তায় নেমে আসে। মজনুর গড়া অট্টালিকায় ভাংচুর করে।

অবসান ঘোষনা করেন মজনুর ত্রাস রাজত্ব। রবিবার সাধারন মানুষ যাত্রী ছাউনীটি পুন: নির্মানের দাবীতে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন চলাকালে সহিদুল ইসলাম, ওহিদুর রহমান, আলমগীর হোসেন, রেজা মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। মানব বন্ধন চলাকালে সহিদুল ইসলাম জানান, মজনু শুধু যাত্রীছাউনী ভাঙ্গেনি। সে গুম, খুন ও চাঁদাবাজী করতো। কান্না জড়িত কণ্ঠে সে জানায়, মজনু আমাকে ধরে নিয়ে চরাঞ্চলে নিয়ে যায়।

সেখানে ৩ দিন চোখ বেধে ফেলে রাখে। সে আমার স্ত্রীকে এ দৃশ্যের ভিডিও দেখিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপন গ্রহন করে।

মানব বন্ধন চলাকালে স্থানীয়রা মদাপুরের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর দৃষ্টান্তমূলক শাস্থি ও যাত্রীছাউনীটি পুনঃনির্মানের দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD