1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

ঝিনাইগাতীতে ভুয়া সাংবাদিকের মিথ্যা খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

ঝিনাইগাতীতে ভুয়া সাংবাদিকের মিথ্যা খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ
শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সাংবাদিকের মিথ্যা খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাকাকুড়া আদর্শ গ্রামে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী মোল্লা সাইফুল ইসলামের ভাগিনা মো: আনোয়ার হোসেন তিনি বলেন, “কে এই মোল্লা সাইফুল, তার বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসাসহ পাহাড়ে গাছ কাটার অভিযোগ” শিরোনামে

গত ০২/০৯/২৪ইং তারিখে “দৈনিক খবর” পত্রিকার লগো ব্যবহার করে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। ওই সংবাদে মোল্লা সাইফুল ইসলামকে অবৈধ বালু-পাথর ব্যবসায়ী ও পাহাড়ের গাছ চোর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

উক্ত সংবাদে মোল্লা সাইফুল ইসলামের ছবিসহ নানা অভিযোগ প্রকাশিত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে “রেজাউল করিম” নামক এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়েছে।

মোল্লা সাইফুল ইসলাম ও নুরুজ্জামান বলেন গত কয়েকদিন পূর্বে রেজাউল করিম আইডি থেকে কোনো এক সাংবাদিক তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তার দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে তিনি ফটোশপের মাধ্যমে পত্রিকার লগো ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন। ওই দিনের দৈনিক খবর পত্রিকায় এ ধরনের কোন সংবাদই ছাপা হয়নি। এর পর ঐ আইডির সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

তিনি জানান, “আমি কোনো অবৈধ বালু-পাথর ব্যবসার সাথে জড়িত নই, বরং আমি একজন ট্রলিগাড়ি ব্যবসায়ী। আমার দুইটি ট্রলিগাড়ি রয়েছে, যা দিয়ে আমি বিভিন্ন মালামাল পরিবহন করে থাকি।”

তিনি আরও জানান, “আমি কখনো কোনো সাংবাদিকের কাছে এ ধরনের বক্তব্য দেইনি। রেজাউল করিম নামে কোনো সাংবাদিক ঝিনাইগাতীতে আছে কি না, তাও আমার জানা নেই। তাই উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং আমার মানহানিকর।”

মোল্লা সাইফুল ইসলাম উক্ত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি তথাকথিত সাংবাদিক রেজাউল করিমের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রেজাউল করিমের প্রকৃত পরিচয় জানাতে তিনি সাংবাদিকদের সহায়তা চান”
একজন প্রকৃত ব্যবসায়ী হিসেবে সৎপথে জীবিকা নির্বাহ করায় তার সুনাম নষ্ট করতেই এ অপপ্রচার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, থানা পুলিশ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে সুবিধাভোগী এবং ভোরের কাগজের শেরপুর প্রতিনিধি খোরশেদ আলমকে বালু ব্যবসায়ী আখ্যা দিয়ে উক্ত প্রতারণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD