1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

ভোলার দক্ষিণ কোস্টগার্ডের অভিযানে ২ জলদস্যু আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

ভোলার দক্ষিণ কোস্টগার্ডের অভিযানে ২ জলদস্যু আটক

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চর এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন। অদ্য ২ সেপ্টেম্বর (সোমবার) ভোরে তাদেরকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বি সি জি বেইসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত দুই জলদস্যু হলেন____ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনিষা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর ওরফে বাহাদুর (৪২)।
সালাউদ্দিন রশীদ তানভীর গণমাধ্যমকে জানান, আটককৃত দুই জলদস্যু মেঘনা নদীতে বেশ কয়েক বছর ধরে জেলেদেরকে জিম্মি করে ডাকাতি করে আসছে।

এরপর থেকে গোপন তথ্যের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে তাদেরকে বঙ্গের চর এলাকা থেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পাওয়া যায় তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গোলাবারুদ, নগদ এক লাখ ১৫ হাজার ৭৫ টাকাসহ বেশকিছু ধারালো অস্ত্র।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD