1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

বালিয়াকান্দিতে ৫ লক্ষ টাকার কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল জব্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বালিয়াকান্দিতে ৫ লক্ষ টাকার কারেন্ট ও চায়না দুয়াড়ি জাল জব্দ।

মো. আক্কাস আলী খান
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরের ডাঙা হাতি মোহন নলিয়া হতে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল জব্দ করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত সন্ধ্যা ৭ টায় বালিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার এর যৌথ অভিযানে এ ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নলিয়া বাজারের ব‍্যবসায়ী শ‍্যামা প্রসাদ বিশ্বাসের দোকান থেকে অবৈধ ও ব‍্যবহারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়াড়ির প্রায় ৫ লক্ষ টাকা মূল‍্যের জাল জব্দ ও তাকে আটক করা হয়। পরবর্তীতে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাল আগুনে পোড়ানো হয় এবং অপরাধী শ‍্যামা প্রসাদকে আর কখনো অবৈধ জাল বিক্রি না করার জন‍্য মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

উপজেলা মৎস‍্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ১৯৫০ সালের ম‍ৎস‍্য সুরক্ষা আইনে রয়েছে কোনো ব‍্যাক্তি কখনো অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও তা ব‍্যবহার করতে পারবে না। আর যদিও ব‍্যবহার করে তাহলে তাকে জরিমানাসহ অনাদায়ে জেলও হতে পারে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল অবৈধ ও সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস আইনে এটা শাস্তিযোগ‍্য অপরাধ। শ‍্যামা প্রসাধ তার দোকানে নিষিদ্ধ জাল বিক্রি করে অপরাধ করেছেন। এজন্য তার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং পরবর্তীতে তিনি জেনো এধরনের অপরাধ আর না করে সে ব‍্যাপারে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD