1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

রাজশাহীতে আরইউজের সমাবেশ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের । দৈনিক নয়া কণ্ঠ              

  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

রাজশাহীতে আরইউজের সমাবেশ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েণ্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাব ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক শ.ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: আনিসুজ্জামান, কবি, গবেষক ও লেখক ফজলুল হক তুহিন, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, ইসলামিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রেজাউল ইসলাম, রাবি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শামীম হোসেন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক। এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটনসহ পেশাজীবী নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাজশাহীতে কিছু সাংবাদিক সাংবাদিকতা পেশার আড়ালে অপসাংবাদিকতা ও সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে। তারা এখনো সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে ঘৃণ্য অপতৎপরতা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সদ্য ক্ষমতা হারানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আ’লীগের নেতাদের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে তারা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করে গেছে। তাদেরকে চিহিৃত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাংবাদিক নেতারা আরো বলেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না। ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশকে কলুষিত করার ক্ষমতা আপনার নেই। তাই সব ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। অন্যথায় এদেশের ছাত্রজনতা আপনাকে বরদাশত করবে না।

তারা বলেন, গত ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এ হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উল্লেখ করে তারা খুনের শিকার সাংবাদিকদের পরিবারকে ক্ষতি পূরণ প্রদানের দাবি জানান।

সাংবাদিক নেতারা আরো বলেন, এখন যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই বর্তমান সরকারকে বলতে চাই- অবিলম্বে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD