1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নেত্রকোনায় ট্রাকভর্তি ভারতীয় চিনি আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

নেত্রকোনায় ট্রাকভর্তি ভারতীয় চিনি আটক

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় ট্রাকভর্তি ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি আটক করে পুলিশ।এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা হয়েছে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সাথে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ট্রাকভর্তি চিনি আটক করে পুলিশ।পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা, দুর্গাপুর দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি অবৈধ পথে দেশে আসছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর চোরাচালান কিছুটা কমে যায়। তার পরও চোরাচালান চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি আসছে দেশে।
কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। শুক্রবার ভারতের মেঘালয় হয়ে চোরাই পথে কলমাকান্দা দিয়ে ময়মনসিংহের আটারোবাড়ির দিকে যাচ্ছিল চিনি বোঝাই ট্রাক।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় সদর থানার পুলিশ শুক্রবার সকালে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ফেলে যাওয়া ট্রাকটি আটক করতে সক্ষম হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নেত্রকোনা থানায় মামলা করে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান জানান, ভোরে গোপন খবরে পুলিশ চিনিভর্তি ট্রাকটি আটক করে। জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD