1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহত ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহত ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আন্দোলনকারী ৪ শহীদকে আর্থিক সহায়তা  প্রদান করা হয়েছে। উপজেলার কমলাপুর গ্রামে শুক্রবার সকালে ব্রিগেডিয়ার জেনারেল এম আর খান ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পুত্র প্রফেসর ডাঃ ইকবাল মাসুদ খান আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময়  অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব-উর – রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুর রশিদ,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ, নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি, শ্রীপুর গ্রামের শাহরিয়ার সোহান এর পরিবারের কাছে ৩০ হাজার করে নগদ টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান সভাপতি -সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD