1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জনাব-জবান – মোঃ রহমত আলী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

জনাব-জবান

মোঃ রহমত আলী

 

কিছু কথায় মিলে সুখ শান্তি,

তো কিছু কথায় হয় দুঃখ প্রাপ্তি,

কিছু কথায় কষ্টের আঘাত,

তবু কিছু কথায় হিম্মতের আভাস,

কিছু কথায় হিংসার বাণী,

তাই কিছু কথায় থাকে অভিমান,

কিছু কথায় লাগে বড্ড অপমান,

তবুও কিছু কথায় অদ্ভুত সম্মান,

কিছু কথায় খুব স্বার্থের ঘ্রাণ,

তো কিছু কথায় কেউ নিঃস্বার্থবান,

কিছু কথা হয় দীর্ঘশ্বাসে,

তবুও কিছু কথা হয় মেনে-নিতে,

কিছু কথার প্রকাশ বারুদ মিশাল,

তাই তো কিছু কথায় সুমধুর-বাহার।

 

কিছু কথায় হয় তীর ছোঁড়া শিকার,

তবু কিছু কথায় যে সত্য স্বীকার,

কিছু কথায় ঘটে কে মিথ্যাবাদী প্রমাণ,

তো কিছু কথায় থাকেনা লাজ-মান,

কিছু কথায় জ্ঞানী ও হয় অজ্ঞান,

তবুও কিছু কথায় গোপন সুভাষ,

কিছু কথার ওজন থাকে বেসামাল,

তো কিছু কথায় প্রেমের সুর-নরম,

কিছু কথায় অধিকার অতি পরম-গরম,

তবু কিছু ভাষায় যে ভালোবাসা চরম,

এই তো কিছু কথার উদাহরণ বেশ সুন্দর,

কথায় বলে গুণী-জ্ঞানীদের কথা কম,

তাই নির্বোধের কথায় লজ্জা-শরম কম।

 

কিছু কথায় চোর সাধু সাজে,

তো কিছু কথায় সাধু সাজা-খাটে,

কিছু কথা দুখীর দুঃখ আরো বাড়ায়,

তাই কিছু কথায় সুখী নিদ হারায়,

কিছু কথার মায়ায় মন গলে যায়,

আবার কিছু কথায় প্রাণ জ্বলে হায়্ ,

কিছু কথায় জান চলে যায়,

তো কিছু কথায় হৃদয় ভেঙে যায়,

কিছু কথায় ঝঞ্ঝাট লেগে যায়,

আর কিছু কথায় বিবাদ মিটে যায়,

কিছু কথায় অন্তরে রক্তক্ষরণ,

তাই কিছু কথায় জীবন-মরণ,

কিছু কথা হয় মনে-মনে,

তো কিছু কথা হয় চোখে-চোখে,

কিছু কথায় বিশ্বাস বেড়ে যায়,

তো কিছু কথায় অবিশ্বাস জন্ম হয়।

 

কিছু কথার আমলে-হেকমত থাকে,

তেমন কিছু কথায় অনুনয়-বিনয় থাকে,

কিছু কথায় অযথা বিষাদ ছড়ায়,

আবার স্বল্প কিছু কথায় বিশদ বুঝায়,

কিছু কথায় হয় অসীম যন্ত্রণা,

যেমন কিছু কথায় থাকে গভীর সান্ত্বনা,

কিছু কথায় ভাষা যায় মুখের হারায়,

ঠিক তাই কিছু কথা চোখে জল ঝরায়,

কিছু কথায় হয় আবার সংসার সাজানো,

তবু কিছু কথায় শত্রু-মিত্র যায় চেনা,

কিছু কথায় ভুল বোঝাবুঝির অবসান,

সেই কিছু কথায় চিটারের হয় পরিচিতি ।

তাই কথার ভাষা বুঝে শব্দের বোধগম্য  !!

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD