1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জলের ত্রাস – এম আলমগীর হোসেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

জলের ত্রাস

এম, আলমগীর হোসেন

পাহাড়ি ঢলে সুকৌশলে ভাসায় আমার দেশ,
ওরা ভেবেছে এই বুঝি সব হয়ে গেছে শেষ।
অতি বারি ক্ষতি ভারী দেয়না পূর্বাভাস,
বন্ধু বেশে চারিপাশে শত্রুর বসবাস।
আটকে রেখে প্রকৃতিকে করছে চুক্তি ছল,
মরা গাঙে বাদল দিনে ছাড়ে অতি জল।
ভাসছে মানুষ মানবতা আসছে দেশে বান,
তাদের পাশে দাড়াই এসে গুজবে নয় কান।
আহাজারি মহামারী রোগ ক্ষুধ পিপাসায়,
নারী শিশু গবাদি পশু কতো যে অসহায়।
ডুম্বুর খুলে হঠাৎ জলে উসকে দিল বাণ,
নিল কেড়ে পানির তোড়ে কতো মা’র সন্তান।
থাকলে ভালো আমার স্বদেশ ওদের বাড়ে দ্বেষ,
জলের ত্রাসে বান নিমিষে সব করে দেয় শেষ।
অন্ন বস্ত্র ঘর ও বাড়ি মাঠের  ফুল ও ফল,
সকল কিছু ধ্বংস করে হঠাৎ আসা জল।
রাস্তা ঘাটে ক্ষত চিহ্ন যে দিকে তাকাই,
সবে মিলে নতুন করে ফের এদেশ সাজাই।
জাত ভেদাভেদ ভুলে সবাই একসাথে দাড়াই,
বন্যার্তদের সেবায় সবার দুটি হাত বাড়াই।
দেশের টানে এক হয়েছে নেই কারো বিদ্বেষ,
সবাই মিলে গড়বো তুলে নতুন বাংলাদেশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD