1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নেত্রকোণায় পৃথক দুই মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পঠিত

 

নেত্রকোণায় পৃথক দুই মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণায় পৃথক দুই মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালত (১) এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরীর আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায় নেত্রকোণার দূর্গাপুরের বারমারী লক্ষীপুর এলাকার মৃত আ: সাত্তারের পুত্র মো: মমতাজ মিয়া (৪৮) তার স্ত্রী কে ঢাকার পল্লবীর বাসা থেকে জমি লিখে দেওয়ার কথা বলে দূর্গাপুর নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে সীমান্ত এলাকায় পতিত জমিতে ফেলে রাখে। ২০১৯ সালের এপ্রিল মাসে হাত,পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ । পরে আসামি মমতাজ মিয়া আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে ২০১৮ সালের জুন  মাসে পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র চিহ্নিত মাদক কারবারি মো: কামাল হোসেন (৩২) কে ১৭০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে  পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা মডেল থানায় দায়ের হওয়া মামলায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তার নামে আরও চারটি হেরোইনের মামলা চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD