1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজশাহী তানোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। দৈনিক নয়া কণ্ঠ   

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

রাজশাহী তানোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোরে চোর সন্দেহে ১ যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। নিহতের নাম সোহান আলী (১৮)। তিনি তানোর উপজেলার ইলামদহি গ্রামের মৃত সামসুদ্দীনের পুত্র।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এঘটনায় নিহতের বড় বোন সারমিন আক্তার বাদি হয়ে ১০জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ইলামদহি বাজারে সাবেক ইউপি সদস্য রফিকুলের মুদি দোকানে চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে গণধোলাই দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় রাত ৩টার দিকে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিতি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD