1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীর সনাতন ধর্মালম্বী মানুষেরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করে, যা ছিল চোখে পরার মত।

সোমবার (২৬ আগস্ট) রাজবাড়ীর জেলা শহরের ঐতিহ্যবাহি লক্ষীকুল পুরাতন হরিসভা মন্দির থেকে বিকেলবেলা বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি বের করা হয়। ঔসময় ভক্তবৃন্দ  বাহারি সাজে সেজে আনন্দ শোভাযাত্রা অংশ গ্রহণ করে যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তবৃন্দের ভালবাসার বহিঃপ্রকাশ।

জানা যায় হিন্দু পুরান মতে, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীরা মনে করেন অসত্যকে বিনাশ করতে তার আর্বিভাব হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ রাজবাড়ী ১ আসনের বিএনপির সাবেক এমপি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ওইসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম  আবুল কালাম আজাদ, ভিপি হাবিব, মঞ্জরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা জামায়াতের  আমীর এ্যাড. নুরুল ইসলাম, কাউন্সিলর সম্রাট, মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি,অশোক সরকারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আয়োজিত জন্মাষ্টমী কমিটি ১১বিশিষ্ট, সভাপতি গনেশ মিত্র, সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, সদস্য অরুন সরকারসহ অনেক সদস্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিকান্ত বিশ্বাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লক্ষীকুল পুরাতণ হরিসভা মন্দির কমিটির সদস্যরা সহ ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন । আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যারাও উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD