1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে,আহত ৩। ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। টাঙ্গাইলে গ্যাসের তীব্র সংকট দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের।   রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়।        রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।        ধামইরহাট সিমান্তে বিপুল  পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি। জয়পুরহাটে মনোনয়নে নাটকীয় মোড়, দুই আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে ১১ জন। ফরিদপুরে ভিক্ষুকের ৮০ হাজার টাকা চুরির অভিযোগ মাদক সেবীর বিরুদ্ধে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট।

রাজশাহীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ                                

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

রাজশাহীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু

 

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি কেচুয়াতৈল এলাকায় পাম্পে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাইভেট কারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত চালকের নাম জাহিদুর রহমান খন্দকার (৫৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘরের  বাসিন্দা। জানা গেছে,সকালে বিসিক-২ এর সামনের ওই গ্যাস পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক জাহিদুর রহমানের মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন,সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD