1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের  পূর্ণবহালে’র দাবিতে রাজশাহীতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ                          

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পঠিত

চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের  পূর্ণবহালে’র দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনবহালের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল ১০টায় নগরীর  জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্যগণ ।

মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে দায়ভার নিরিহ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। ফলে সংঘঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুম অত্যচারসহ চাকুরিচ্যুত করা হয়  অসংখ্য সদস্যদের।  ফলে   দীর্ঘ ১৫ বছর যাবত অসংখ্য পরিবার মানবতার জীবন যাপন করছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিডিআর কল্যান পরিষদের প্রধান সমন্বয়ক মো: মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার৷

মানববন্ধন শেষে   বিক্ষোভ মিছিল  নিয়ে  জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD