1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

শেরপুরে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে নিহত-১, আহত-৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শেরপুরে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে নিহত-১, আহত-৩।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। বুধবার (২১ আগষ্ট) দিবাগত রাতে সদর উপজেলার ৭ নং ভাতশালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্যবয়ড়া নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও থানা পুলিশ স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত যুবক দুই সন্তানের জনক সাজ্জাদের সাথে একি গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাত হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একিসাথে আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD