1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরী বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ৫ আগস্ট সরকার পতনের দিন থানা থেকে এ অস্ত্র লুট হয়েছিল। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি-১ এর সহকারী পরিচালক নজরুল ইসলাম।

তিনি জানায়, গত ৫ আগস্ট রাতে থানায় হামলা করে অস্ত্র লুট করেন দুর্বৃত্তরা। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিকে হস্তান্তর করে। সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়।

চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিভিন্ন থানা থেকে যেসব গোলাবারুদ্ধ লুট হয়েছে এরই মধ্যে বেশকিছু উদ্ধার করে বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশের কাছে বুঝিয়ে দিতে শুরু করেছে। এর অংশ হিসেবে একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান এবং পাঁচটি শর্টগানের কার্টিজ বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় বিজিবি, সেনাবাহিনীর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD