1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে সাবেক এমপিসহ ৮২ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা। দৈনিক নয়া কণ্ঠ                             

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

রাজশাহীতে সাবেক এমপিসহ ৮২ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা।

রাজশাহী ব্যুরো ঃ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিনসহ আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১৭ আগস্ট শনিবার রাতে বিস্ফোরক আইনে বাগমারা থানায় মামলাটি দায়ের করে উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মতিন (৩২)। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের স্ত্রী।

আব্দুল মতিন উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের সদস্য।

অভিযোগকারী আব্দুর মতিন বলেন, এমপি আবুল কালাম আজাদ নির্দেশে রামরামা গ্রামের যুবদল নেতা মুনসুর রহমানকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় পিটিয়ে জখম করার পর পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে ফেলে রেখে চলে যায় যুবলীগের ক্যাডারা। অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর পর তারা বিএনপির মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট করে এবং বোমা বিস্ফোরণ ঘটনায়।

মামলার অভিযোগের বরাদ দিয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, গত ৫ আগস্ট সরকারের পতনের পূর্বে উপজেলা বিভিন্ন এলাকায় তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ও দোকান পাট ভাংচুর, অগ্নিসংযোগ, হাট বাজারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মারপিট ও গুলি করে জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD