1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

নরসিংদীর মনোহরদীতে বিএনপির মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে বিএনপির মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,

১৮ই আগষ্ট ২০২৪ইং রবিবার নরসিংদী জেলা মনোহরদী উপজেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । একদুয়ারিয়া ইউনিয়ন থেকে মোটরসাইকেল বিভিন্ন ইউনিয়নে উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
গতকাল শনিবার (১৭ই আগষ্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল অব: জয়নুল আবেদীনের নেতৃত্বে বেগম খালেদা জিয়া’র দীর্ঘ কারাবন্দী থেকে মুক্তি পাওয়ায় ও ছাত্রজনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয় কে কেন্দ্র করে এ মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার নারান্দী -চীন মৈত্রি সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।

এতে প্রায় দের সহস্রাধিক মোটর সাইকেল অংশ গ্রহন করে। পরে মোটর শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নুল আবেদীন পিএসসি সাহেব।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মো. জাকির হোসেন, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী, নরসিংদী জেলা যুবদল এর সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মোঃ মোবারক হোসেন নাদিম, মো. সিরাজুল হক সিরাজ চেয়ারম্যান সহ প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্ণেল (অব.) জয়নুল আবেদীন বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৭ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

এদেশের মানুষ নতুন করে পেয়েছ স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে এই স্বাধীনতার অসম্মান করবেনা।

আপনার এখন মানুষের দুয়ারে দুয়ারে যান। দেশরত্ন বেগম খালেদা জিয়ার সালাম ঘরে ঘরে পৌঁছে দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD